بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Darut Taleem Al Islamia Noorani Cadet Madrasah
وَقُل رَّبِّ زِدْنِى عِلْمًا
"বলুন, হে আমার রব! আমার জ্ঞান বাড়িয়ে দিন।" — সূরা ত্বা-হা, আয়াত: ১১৪মৌলিক ইসলামী শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষার সু-ব্যবস্থা। যোগ্য ও সৎ চরিত্রবান প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
আমাদের প্রতিষ্ঠানের বিশেষ গুণাবলী যা সন্তানের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে
বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক দ্বারা সার্বিক তত্ত্বাবধান করা হয়।
যোগ্যতাসম্পন্ন, আদর্শবান ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
মৌলিক ইসলামী শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষার সু-ব্যবস্থা।
নামায, দুআ, কালিমা, হাদিস, আল্লাহর ৯৯ নাম ও মাসায়িল শিক্ষাদান।
শিক্ষার সাথে সাথে সৎ চরিত্র গঠনের মৌলিক প্রশিক্ষণ প্রদান।
মনোরম, নিরিবিলি ও স্বাস্থ্যসম্মত শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান।
এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম নূরানী তালিমুল কুরআন বোর্ড কর্তৃক অনুমোদিত ও নির্ধারিত কেন্দ্র
আপনার সন্তানের দ্বীনি ও দুনিয়াবী শিক্ষার যোগ্য ঠিকানা
আলহামদুলিল্লাহ! দারুত তা'লীম আল ইসলামিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসা চট্টগ্রাম নূরানী তালিমুল কুরআন বোর্ড কর্তৃক অনুমোদিত একটি আদর্শ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। মৌলিক ইসলামী শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষার সু-ব্যবস্থা এখানে রয়েছে।
বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক দ্বারা প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করা হয়। যোগ্যতাসম্পন্ন, আদর্শবান ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান দেওয়া হয়। মনোরম, নিরিবিলি ও স্বাস্থ্যসম্মত শিক্ষাবান্ধব পরিবেশে সন্তানদের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
শিক্ষার সাথে সাথে সৎ চরিত্র গঠনের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। নামায, দুআ, কালিমা, হাদিস শরীফ, আল্লাহর ৯৯টি নাম সহ প্রয়োজনীয় মাসায়িল এবং সম্পূর্ণ কুরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষাদান করা হয়।
৩য় শ্রেণি থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে অভিভাবক বরাবর ছাত্র-ছাত্রীদের সার্বিক অবস্থা অবহিত করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার কুরআন তেলাওয়াত, হামদ, নাত ও ইসলামী গজল প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
পরিচালক ও শিক্ষা সচিব, অত্র মাদ্রাসা
সিনিয়র শিক্ষক, নূরানী তালিমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম
কামিল এম.এ, খুলনা কামিল মাদ্রাসা
যোগ্য ও সৎ চরিত্রবান করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য